বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

চট্টগ্রামে একদিনে করোনায় শনাক্ত ৪৬ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামে একদিনে নতুন করে ৪৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যেখানে শনাক্তের হার ২৭ দশমিক ২১ শতাংশ। এর আগে গতকাল রোববার চট্টগ্রামে ১৬ জন করোনা শনাক্ত হয়েছিল।

আজ সোমবার (১০ অক্টোবর) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ২১ শতাংশ। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদের মধ্যে নগরের বাসিন্দা ৯৪ হাজার ১৯৯ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। তবে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী বলেন, ১১টি ল্যাবে ১৬৯টি নমুনা পরীক্ষায় ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৯ জন নগরের বাসিন্দা। বাকি ১৭ জনের মধ্যে দুজন বোয়ালখালী, একজন রাঙ্গুনিয়া, পাঁচজন হাটহাজারী, একজন সাতকানিয়া, একজন বাঁশখালী, একজন আনোয়ারা, একজন পটিয়া ও পাঁচজন মিরসরাই উপজেলার বাসিন্দা।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ