বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আড়িয়াল খাঁ নদ থেকে ৩ শিশুর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নে আড়িয়াল খাঁ নদ থেকে তিন মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৯ অক্টোবর) দুপুরে ওই ইউনিয়নে এ ঘটনা ঘটে। তারা গোসলে নেমে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।

আজ সোমবার (১০ অক্টোবর) সকালে বেলাব থানার ওসি তানভির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিশুরা হলেন, ইউনিয়নের বীরকান্দা গ্রামের ঝুমা আক্তার (১০), হালিমা আক্তার (১০) ও শিবা আক্তার (১১)। তারা ছিল প্রতিবেশী ও বান্ধবী।

বেলাব থানার ওসি তানভির আহমেদ জানান, রোববার দুপুরে বৃষ্টির মধ্যে ওরা তিনজন নদে গোসল করতে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে না যাওয়ায় তাদের খুঁজতে বের হয় স্বজনরা। পরে খবর পেয়ে থানা থেকে পুলিশও যায়।

তিনি আরও জানান, এক পর্যায়ে নদের বীরকান্দা ঘাট থেকে হালিমার মরদেহ তারা উদ্ধার করে। এ সময় খুঁজতে খুঁজতে রাতে সেখানে পাওয়া যায় অন্য দুজনের মরদেহ। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলো রোববার রাতেই হস্তান্তর করা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ