বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

কাঁচপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের কাঁচপুরে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশার চালকসহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন।

রোববার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—অটোরিকশাচালক আবু হানিফ (২৫), যাত্রী মামুন (২৫) নুরুদ্দিন (৪৫), জামাল (৪২) ও অজ্ঞাতনামা এক ব্যক্তি (৩৫)।

দুর্ঘটনার পর গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন এবং ১ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসক। অন্য এক যাত্রীর মৃত্যু হয় মদনপুরের আল-বারাকা হাসপাতালে।

তাদের উদ্ধারকারী ওমর ফারুক নামে এক ব্যক্তি গণমাধ্যমকে জানান, আটজন যাত্রী নিয়ে কাঁচপুর ব্রিজের উল্টোপথে যাচ্ছিল অটোরিকশাটি। হঠাৎ ঢাকাগামী একটি মাইক্রোবাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোতে থাকা সবাই আহত হয়। এদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর বাকি চারজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এদের মধ্যে ৪ জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, আজ সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচপুর ব্রিজে একটি অটোরিকশা উল্টোপথে যাচ্ছিল। এ সময় ঢাকামুখী একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। অটোরিকশার ৫ যাত্রী মারা যান। আহতদের চিকিৎসা চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ