মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘ইসলামি রাজনীতির মূল ভিত্তি আল্লাহর সন্তুষ্টি’ দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা

ইসলামের টানে অভিনয় ছাড়লেন অভিনেত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলাম ধর্মকে অনুসরণ করতে ও ধর্মের জন্য কাজ করতে দীর্ঘদিনের ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন অভিনেত্রী সানা খান। সামাজিক মাধ্যমে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভোজপুরী সিনেমার নামী অভিনেত্রী সহর আফসাহ।

তিনি লিখেছেন, ‘আমি সকলকে জানাতে চাই যে আমি ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছি আর এর সঙ্গে যুক্ত থাকতে চাই না। বাকি জীবনটা ইসলামের শিক্ষা এবং আল্লাহর নিয়ম মেনেই কাটিয়ে দিতে চাই। অতীতে আমি যেভাবে জীবন কাটিয়েছি তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করছি।’

আফসা আরও লিখেছেন, ‘বিপুল সাফল্য আর অর্থ পেয়েও আমি তৃপ্ত ছিলাম না। কারণ, আমি ছোটবেলায়ও এই ধরনের জীবন যাপন করার কথা ভাবিনি। হঠাৎ করেই এই ইন্ডাস্ট্রিতে আমি এসে পড়ি আর এগিয়ে যেতে থাকি। কিন্তু এর সবকিছুই শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।’

আল্লাহর নির্দেশ মতোই বাকি জীবনটা কাটাতে চান তিনি। সকলে প্রার্থনা করুন যেন আল্লাহর কৃপায় আমি সৎ জীবনযাপন করতে পারি। এখনো পর্যন্ত যে জীবনযাপন করেছি তার উপর নয়, বরং এখন থেকে যে জীবনযাপন আমি করব তার উপরে নির্ভর করেই আমাকে মনে রাখা হোক, এই কামনা করব।’

উল্লেখ্য, এর আগে ২০১৯ এ অভিনেত্রী জায়রা ওয়াসিম বলিউড ছাড়েন। বেছে নেন ধর্মের পথ।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ