বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

মৃত্যুহীন দিনে করোনায় শনাক্ত ২৯৯ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। একই সময়ে ২৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ২৯ হাজার ৩১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৮০ জন।

আজ শনিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ২৪৩ জন ঢাকা বিভাগের, ১৪ জন ময়মনসিংহ বিভাগের, ২৫ জন চট্টগ্রাম বিভাগের, ৩ জন রাজশাহী বিভাগের, ১ জন খুলনা বিভাগের, ৬ জন বরিশাল বিভাগের ও ৭ জন সিলেট বিভাগের।

অন্যদিকে, এ সময়ে করোনা আক্রান্ত ৬৯০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৯ হাজার ৩৪৪ জন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ