বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইউক্রেনের শস্য রপ্তানির চুক্তির মেয়াদ বাড়াতে চায় জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের উদ্যোগে এবং তুরস্কের মধ্যস্থতায় গত ২২ জুলাই ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির যে চুক্তি হয়েছে তার মেয়াদ আরও বাড়াতে বিশ্বসংস্থাটি।

আগের চুক্তি অনুসারে আগামী নভেম্বারেই এর মেয়াদ শেষ হয়ে যাবে। খবর আনাদোলুর।

প্রথম দফায় ১২০ দিনের জন্য এ চুক্তি করা হয়েছিল। জাতিসংঘ এর মেয়াদ বাড়িয়ে এক বছর করতে চাইছে।

জাতিসংঘের মুখপাত্র শুক্রবার চুক্তিতে আবদ্ধ দেশগুলোর প্রতি এ আহ্বান জানিয়েছেন।

এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র স্টেফেন দুজারিক বলেন, আমরা বিশ্ববাসী খাদ্যের অনিশ্চয়তা দূর করতে চাই।

এ জন্য কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির মেয়াদ আরও বাড়াতে কাজ করছে জাতিসংঘ। এ চুক্তির আওতায় এ পর্যন্ত ২৬০ জাহাজ ইউক্রেন থেকে ৬০ লাখ টনেরও বেশি খাদ্যশস্য রপ্তানি করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ