বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

আবরার ফাহাদের স্মরণসভায় ছাত্রলীগের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বুয়েটের আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে আয়োজিত স্মরণসভায় হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এক ঘটনায় কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ‘আবরার ফাহাদ স্মৃতি সংসদ’-এর আয়োজনে স্বরণসভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে পূর্বনির্ধারিত কর্মসূচি সফল করতে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় ‘আবরার ফাহাদ স্মৃতি সংসদ’ নামক সংগঠনটির নেতাকর্মীরা। তবে তাদের কর্মসূচি শুরু হওয়ার আগেই ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী গিয়ে তাদের বাঁধা প্রদান করে। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা টিএসসিতে অবস্থানরত জহুরুল হক হল ছাত্রলীগের নেতাকর্মীদের ডাক দেয়।

এ সময় হল ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দিন রানা ও সাধারণ সম্পাদক রুবেল হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা গিয়ে মারধর শুরু করে। মারধরের একপর্যায়ে কেউ শাহবাগের দিকে আবার কেউ সোহরাওয়ার্দী উদ্যানের দিকে দৌড় দেয়। তাদের পিছু নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা বেধড়ক পেটাতে দেখা যায়।

এ সময় ছাত্রলীগ নেতাকর্মীদের হেলমেট, হাতে কাঠ, লাঠি, বাঁশসহ অবস্থান করতে দেখা যায়। হামলায় ছাত্রলীগের চারজনসহ উভয়পক্ষের কমপক্ষে ১৪ জন আহত হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ