বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

থাইল্যান্ডে শিশু ডে-কেয়ার সেন্টারে হা*মলায় নিহ*ত ৩৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের নোং বুয়া লাম ফু প্রদেশের রাজধানীতে একটি প্রি-স্কুলের শিশু ডেকেয়ার সেন্টারে বন্দুক হামলায় ৩৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২২টি শিশু ও প্রাপ্তবয়স্করা রয়েছেন। হামলাটি চালিয়েছে দেশটির পুলিশের এক সাবেক কর্মকর্তা। খবর রয়টার্সের।

হামলাকারী শিশু এবং প্রাপ্তবয়স্কদের ওপর গুলি ও ছুরিকাঘাত করে হামলা চালায়। হামলার পর সে নিজেও গুলি করে আত্মহত্যা করেছে বলেছে জানিয়ে থাইল্যান্ডের গণমাধ্যম।

তবে হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। থাইল্যান্ডের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী পুলিশ কর্মকর্তাকে সম্প্রতি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

থাইল্যান্ডে এমন হামলার ঘটনা খুব কমই ঘটে। এর আগে সর্বশেষ ২০২০ সালে নাখোন রাতচাসিমা শহরে সেনাবাহিনীর এক সদস্য ২৯ জনকে হত্যা করেছিল এবং আরও ৫৭ জনকে আহত করেছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ