বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

‘শিক্ষকদের সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে রেখে শিক্ষার গুণগত পরিবর্তন অসম্ভব'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন, শিক্ষা যদি সমাজ পরিবর্তনের মাধ্যম হয় তবে সেই মাধ্যমের অন্যতম উৎস হল শিক্ষক সমাজ। শিক্ষক সমাজকে সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে রেখে শিক্ষার প্রকৃত পরিবর্তন সম্ভব নয়।

উন্নয়নের জোয়ারে ভেসে যাওয়া বাংলাদেশে আজও ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের অধিকার আদায়ে পথে নামতে হয়। বোনাস বৈষম্যে দূরীকরণে শিক্ষকদের কলম ধরতে হয়,বারবার আকুতি জানাতে হয়। এভাবে চলতে থাকলে মেধাবীরা শিক্ষকতার পেশা থেকে মুখ ফিরিয়ে নিবে।

এজন্য শিক্ষাব্যবস্থার উন্নয়নের পূর্বে শিক্ষক সমাজকে সামাজিক, অর্থনৈতিকভাবে মজবুত করার পাশাপাশি যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত করে গড়ে তুলতে হবে।

আজ ৫ অক্টোবর বুধবার জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটি আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস ও শিক্ষক সমাজের প্রত্যাশা" শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্য প্রদানকালে তিনি উপর্যুক্ত কথা বলেন।

সংগঠনের জয়েন্ট সেক্রেটারী জেনারেল প্রভাষক আব্দুস সবুর-এর পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাও এবিএম জাকারিয়া, সেক্রেটারি জেনারেল অধ্যাপক নাসির উদ্দীন খান, সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক মু আল-আমীন, অর্থ সম্পাদক একে আজাদ, নগর দক্ষিণের সেক্রেটারি মুফতি সাঈদ আহমাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ