বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’  সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শিক্ষক ফোরামের সম্মেলন কাল নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯ তরুণ আলেমের নতুন উদ্যোগ, আসছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় মাদরাসা’ জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন মুহাম্মদুল্লাহ এমপি বাবুনগর মাদরাসায় সীরাতুন্নবী (সা.) সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে জমিয়তের গভীর শোক পরিবার মজবুত হলে সমাজ মজবুত হবে: মাওলানা মাহমুদ মাদানী বিএনপির মামলা প্রত্যাহার হলেও হেফাজতের মামলা বহাল: দেওনা পীর

সন্তান ছোট হওয়ার কারণে গর্ভপাতের বিষয়ে দারুল উলুম দেওবন্দের ফতোয়া!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি আবদুল্লাহ তামিম।।

ভারতের ঐহিহ্যবাসী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের অনলাইন ফতোয়ার সাইটে এক ভাই জানতে চেয়ে প্রশ্ন করেছেন, নিম্নোক্ত সমস্যা সম্পর্কে আলেমগণ কি বলেন? আমার স্ত্রীর হায়েজ হয়নি গত মাসে। পরীক্ষা করে দেখা গেল সে গর্ভধারণ করেছে। এদিকে এক বছরের একটি ছোট মেয়ে আছে। আরোও বড় সমস্যা হলো আমার সামনে একটি ছোট বোনের বিয়ে। আমি কি গর্ভপাত করা করতে পারবো। এ বিষয়ে ইসলামের নির্দেশনা কী?

উত্তর নং: 612331
পরম করুণাময় আল্লাহর নামে
ফতোয়া: 1298-939/M=11/1443

বাড়িতে বিবাহ অনুষ্ঠান করা শরয়ী অজুহাত নয়। তাই গর্ভপাত করা কোনোভাবেই জায়েজ হবে না। হ্যাঁ তবে যদি স্ত্রীর স্বাস্থ্য খুব দুর্বল হয়। আবার তাড়াতাড়ি প্রসবের ক্ষেত্রে অসহনীয় পর্যায় যেতে পারে। আবার শিশুর স্বাস্থ্য খারাপও হয়ে যেতে পারে। তাহলে গর্ভ ধারণের চার মাস অতিবাহিত হওয়ার আগেই গর্ভপাতের সুযোগ রয়েছে।

আর আল্লাহই ভালো জানেন
দারুল ইফতা,
দারুল উলূম দেওবন্দ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ