শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি আইন বাস্তবায়নে বাধা ক্ষমতার লোভ ও স্বার্থ: মাওলানা ফজলুর রহমান সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: জমিয়ত সভাপতি ফাজিল-কামিল মাদরাসায় সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ কাশ্মীরের মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া জুমার দুই খুতবার মাঝখানে কোন দোয়া পড়বেন? মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন যুক্তরাষ্ট্র সফরে যেসব কর্মসূচিতে যোগ দিচ্ছেন পীর সাহেব চরমোনাই কক্সবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ ছয় মাসে ৫৩৫২ মক্তব প্রতিষ্ঠা করেছে জমিয়তে উলামায়ে হিন্দ মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা

স্কুল-কলেজে ‘মাদককে না বলা’ কর্মসূচি পালনের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের সরকারি-বেসরকারি সব স্কুল ও কলেজে ‘মাদককে না বলা’ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রোববার (২ অক্টোবর) মাউশির উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, মাদকের ভয়াবহ আগ্রাসন রোধকল্পে গঠিত এনফোর্সমেন্ট কমিটির ১৭তম সভায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মাদককে না বলা’ কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত ছিল, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাসেম্বলিতে স্ব স্ব অবস্থানে এক মিনিট দাঁড়িয়ে মাদককে না বলা কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

এতে আরও বলা হয়েছে, সব শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাসেম্বলিতে এ কর্মসূচি পালনের জন্য বলা হলো।

এ সংক্রান্ত একটি চিঠি সব জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ