শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি আইন বাস্তবায়নে বাধা ক্ষমতার লোভ ও স্বার্থ: মাওলানা ফজলুর রহমান সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: জমিয়ত সভাপতি ফাজিল-কামিল মাদরাসায় সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ কাশ্মীরের মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া জুমার দুই খুতবার মাঝখানে কোন দোয়া পড়বেন? মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন যুক্তরাষ্ট্র সফরে যেসব কর্মসূচিতে যোগ দিচ্ছেন পীর সাহেব চরমোনাই কক্সবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ ছয় মাসে ৫৩৫২ মক্তব প্রতিষ্ঠা করেছে জমিয়তে উলামায়ে হিন্দ মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা

সব আন্দোলনের নেতৃত্ব দেবেন খালেদা জিয়া : ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সব আন্দোলনের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩ অক্টোবর) সকালে গুলশানে কাজী জাফর প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে সংলাপ শেষে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে সরকার হটাতে গণআন্দোলন শুরু করা হবে।

সংলাপের আলোচনার বিষয়ে তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, সরকারবিরোধী গণ-আন্দোলনের দফা ঠিক করা, খালেদা জিয়াসহ রাজনৈতিক বন্দিদের মুক্তি, নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, নতুন ইসি গঠনসহ নানা বিষয়ে কথাও হয়েছে।

সংলাপে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। মূলত সরকারবিরোধী প্লাটফর্মে আরও শক্তিশালী করতেই এই সংলাপ করছে বিএনপি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ