শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি আইন বাস্তবায়নে বাধা ক্ষমতার লোভ ও স্বার্থ: মাওলানা ফজলুর রহমান সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: জমিয়ত সভাপতি ফাজিল-কামিল মাদরাসায় সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ কাশ্মীরের মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া জুমার দুই খুতবার মাঝখানে কোন দোয়া পড়বেন? মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন যুক্তরাষ্ট্র সফরে যেসব কর্মসূচিতে যোগ দিচ্ছেন পীর সাহেব চরমোনাই কক্সবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ ছয় মাসে ৫৩৫২ মক্তব প্রতিষ্ঠা করেছে জমিয়তে উলামায়ে হিন্দ মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা

চিকিৎসায় নোবেল পেলেন সাভান্তে পাবো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন সুইডিশ জিনতত্ত্ববিদ বিজ্ঞানী সাভান্তে পাবো।

আজ সোমবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট চিকিৎসায় এ বছরের বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

চিকিৎসাশাস্ত্রে নোবেল ঘোষণার মধ্যে দিয়ে শুরু হলো এবছরের নোবেল আয়োজন। এরপর ৪ অক্টোবর পদার্থবিজ্ঞানে, ৫ অক্টোবর রসায়নে, ৬ অক্টোবর সাহিত্যে, ৭ অক্টোবর শান্তি এবং শেষে ১০ অক্টোবর অর্থনীতিতে নোবেল ঘোষণা করা হবে।

নোবেল পুরস্কার হিসেবে বিজয়ী একটি গোল্ড মেডেল ও ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার পান। ১২০ বছর আগে ১৯০১ সালে ৫টি বিভাগে প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয়। পরে অর্থনীতিতেও নোবেল দেওয়া শুরু হয় ১৯৬৮ সালে।

১২৪ বছর আগে আলফ্রেড নোবেল যে তহবিল তৈরি করেছিলেন তা থেকে নোবেল জয়ীদের পুরস্কারের অর্থ দেয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ