বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কাঠফাটা রোদ আর টানা কয়েক দিনের ভ্যাপসা গরমের পর রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি। শহর জুড়ে শীতলতার পরশ। স্বস্তিতে রাজধানীবাসী।

রোববার (২ অক্টোবর) ভোর থেকে আকাশ জুড়ে মেঘের খেলা শেষে রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি। বৃষ্টির সঙ্গে রয়েছে মেঘের গর্জন ও ঝড়ো বাতাস।

তবে বৃষ্টির কারণে ব্যস্ত নগরবাসীকে কিছুটা অসুবিধায় পড়তে হয়েছে। বৃষ্টিতে ভিজে অনেককেই নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে দেখা গেছে। নির্ধারিত সময়ে অফিসে পৌঁছাতেও কিছুটা ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী।

প্রচণ্ড গরমে জনজীবনে যখন নাভিশ্বাস হয়ে উঠেছিল। ঠিক তখনই এক পশলা বৃষ্টি যেন মানুষের মধ্যে স্বস্তির নিশ্বাস এনে দিয়েছে। বৃষ্টির পর রাজধানীর আবহাওয়া শীতল হয়েছে। বৃষ্টির কারণে গরমও কমে এসেছে।

এদিকে দেশে কোথাও কোথাও আজ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়াও কয়েক জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ