বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

নরসিংদীতে ট্রাক চাপায় নিহত ৪, আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নরসিংদীর রায়পুরায় ট্রাক চাপায় চার জন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন।

রোববার (২ অক্টোবর) সকাল ৮টায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের মেশিনগড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিন জনের নাম-পরিচয় পাওয়া গেছে। আরেকজন নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

পরিচয় পাওয়া নিহতরা হলেন- রায়পুরা উপজেলার বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের বাদশা মিয়ার ছেলে সিদ্দিক মিয়া (৬২), মাহমুদাবাদ মেশিনঘর গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে সিদ্দিক মিয়া (৫৫) এবং বেলাব উপজেলার পুরাদিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে আবুল কালাম।

ভৈরব হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূর হেসেন জানান, কাঁচামালবাহী একটি ট্রাক ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে ভৈরবের দিকে যাচ্ছিল। সকাল ৮টার দিকে রায়পুরার মাহমুদাবাদ নামাপাড়া আসলে সড়কের পাশের (ফুটপাতের) বাজারে উঠে যায়। এতে সবজি বিক্রেতা ও অটোরিকশার যাত্রীসহ ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহত হন ছয় জন। হাসপাতালে নেয়ার পথে আরেকজন মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভৈরবসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনাস্থল থেকে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ ও অটোরিকশাটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকচালক ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে চার জন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গুরুতর আহত একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ