সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হল বন্ধ, পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তিকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে হল বন্ধ করাসহ বেশকিছু জরুরি সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ রোববার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ থাকবে। হলে অবস্থানকারী ছাত্রদের ২ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে হল ত্যাগ করার জন্য নির্দেশ প্রদান করা হলো। এছাড়া ছাত্রীদের ৩ অক্টোবর (সোমবার) সকাল ৯টার মধ্যে হল ত্যাগ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

আরও বলা হয়েছে, আগামী ১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত থাকবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজস্ব পরিবহন ব্যতীত সব ধরনের পরিবহন ক্যাম্পাসে প্রবেশ বন্ধ থাকবে।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণার পর ১ অক্টোবর দুপুরে আচমকা মোটরসাইকেল শোডাউন ও বাজি ফাটানোর ঘটনা ঘটে। এরপরই সদ্য সাবেক ছাত্রলীগ নেতারা কর্মীদের নিয়ে হল থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বের হয়ে আসে। এতে ক্যাম্পাসজুড়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ