বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

হবিগঞ্জের নিখোঁজ তিন মাদরাসা শিক্ষার্থী উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হবিগঞ্জের ৩ মাদরাসা ছাত্র নিখোঁজের ১০ দিনের মাথায় চট্টগ্রাম থেকে উদ্ধার হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর বিকেলে নিখোঁজ হয়েছিল তারা।

উদ্ধার হওয়া তিন শিক্ষার্থী হলো, বাহুবল উপজেলার উত্তরসুর গ্রামের হাফেজ আব্দুস শহীদের ছেলে জাকারিয়া মিয়া (১৩), নিজগাঁও গ্রামের পাকু মিয়ার ছেলে আব্দুল ওয়াহিদ (১৪) ও হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব কাটাখালী গ্রামের মৃত ফিরোজ আলীর ছেলে রাহিম উদ্দিন (১৪)। এরা বাহুবল জামেয়া মাহমুদিয়া হামিদনগর মাদরাসার ছাত্র।

বাহুবল থানার এসআই আশিস চন্দ্র তালুকদার জানান, গত ২৯ সেপ্টেম্বর দুপুরে ওই তিন ছাত্র চট্টগ্রামের সদরঘাট এলাকায় মালপত্র তোলার কাজ করতে থাকে। একপর্যায়ে তারা ক্ষুধায় কান্নাকাটি শুরু করে। এ সময় জনৈক আল আমিন তাদের কান্নাকাটির কারণ ও পরিচয় জানতে পেরে স্থানীয় থানায় খবর দেন। পুলিশ তাদের উদ্ধার করে বাহুবল থানাকে অবগত করে।

সেই দিন রাতে বাহুবল থানার পুলিশ তাদের চট্টগ্রাম থেকে নিয়ে আসে। এসআই আশিস আরও জানান, বর্তমানে তিন ছাত্র তাদের অভিভাবকদের কাছে রয়েছেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ