সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী মাদরাসায় কি এলিটরা আসবে? অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য

সরকার ক্ষমতা হারানোর ভয়ে নিরপেক্ষ নির্বাচন চায় না: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ক্ষমতা হারানোর ভয়ে সরকার ‘নিরপেক্ষ ব্যবস্থা’য় নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শুক্রবার (৩০ সেপ্টম্বর) সকালে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের ভরাডুবি হতে পারে। সেজন্য তারা তত্ত্বাবধায়ক সরকারের অধিনে সুষ্ঠু নির্বাচন চান না। তারা অবাধ লুণ্ঠন এবং ক্ষমতাকে চিরস্থায়ীভাবে ধরে রাখতে চায়।

জাতীয়তাবাদী উলামা দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের আহ্বায়ক মাওলানা শাহ নেছারুল হক ও সদস্য মাওলানা নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্ব নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতার কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান রিজভী। পরে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ওলামা দলের মাওলানা মো. সেলিম রেজা, মাওলানা আলমগীর হোসেন, মাওলানা কাজী আবুল হোসেন, মাওলানা এনামুল হক মাজেদী, ক্কারী এখলাস উদ্দিন বাবুল, হাফেজ মাসুম বিল্লাহ, মাওলানা নুরে আলম, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা সাখাওয়াত হোসেন মোমেন, মাওলানা মফিজুর রহমান, মাওলানা মশিউর রহমান, মাওলানা রুহুল আমীন, মাওলানা এনামুল হক মাজেদী, মাওলানা আবু বকর চাখারী প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ