সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী মাদরাসায় কি এলিটরা আসবে? অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য

বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন চার লাখ ৪৮ হাজার ৬১০ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক হাজার ১২৪ জনের।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ৮৫ হাজার ৮৬১ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৬ জনের।

গত ২৪ ঘণ্টায় প্রাণহানিতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ভাইরাসটিতে একদিনে মারা গেছেন ২২৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৫১৬ জন। সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে জার্মানিতে ৯৬ হাজার ৩৬৭ জন এবং মৃত্যু হয়েছে ১৪০ জনের। প্রাণহানির তালিকায় পরেই রয়েছে রাশিয়া, জাপান, ইতালি, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্স।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৫১ হাজার ৩৬৬ জন এবং মারা গেছেন ৩৩ জন। একই সময়ে জাপানে সংক্রমিত হয়েছেন ৪২ হাজার ১৭৩ জন এবং মারা গেছেন ১২৭ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ