সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী মাদরাসায় কি এলিটরা আসবে? অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য

পিছিয়েছে ময়মনসিংহ ইসলামী বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোঃ আল-আমিন
ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি

বিশেষ বিবেচনায় সীরাত কেন্দ্রের আয়োজনে ময়মনসিংহ ইসলামী বইমেলা ২০২২ এর তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত তারিখ আগামি ৬ অক্টোবর বৃহস্পতিবার থেকে ১৪ অক্টোবর শুক্রবার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

মেলার তারিখ পরিবর্তন সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে, ময়মনসিংহ ইসলামী বইমেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক ও সীরাত কেন্দ্রের পরিচালক মুফতি আমীর ইবনে আহমাদ আওয়ার ইসলামকে জানান, ময়মনসিংহের প্রশাসন, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সুধীজন ও ব্যাবসায়ীদের সহযোগিতায় আমরা একটি চমৎকার মেলার আয়োজন করেছিলাম, কিন্তু বিশেষ বিবেচনায় তা স্থগিত করতে হলো,তাছাড়া ইতিমধ্যে আমাদের আহবানে দেশের প্রায় অর্ধশত প্রকাশনী ময়মনসিংহে পৌঁছেছিলো। যাই হোক দুঃখ পাওয়ার প্রয়োজন নেই।

আমরা পরবর্তি তারিখ নির্ধারণ করেছি আগামি ৬অক্টোবর বৃহস্পতিবার থেকে ১৪অক্টোবর শুক্রবার পর্যন্ত। সময়ের ব্যাপ্তি ও স্থান ঠিক থাকবে। আমাদের আয়োজনে আসবে আরও সমৃদ্ধি।

এই পরিবর্তনের কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত।আমরা আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

এসময় আরো উপস্থিত ছিলেন,ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর সভাপতি অধ্যাপক মুফতি মুহিব্বুল্লাহ্, রাহনুমা প্রকাশনীর স্বত্বাধিকারী মাহমুদুল হাসান তুষার, মহাকালী গার্লস কলেজের অধ্যক্ষ জিয়াউদ্দিন শাকিল, মাওলানা মানযির আহসান খান তাবশীর, মুফতি শরিফুল ইসলাম,মাওলানা আশরাফুল আলম হাবিবী সহ দেশের বিভিন্ন প্রকাশনীর দায়িত্বশীলগণ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ