সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী মাদরাসায় কি এলিটরা আসবে? অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য

কুড়িয়ে পাওয়া টাকার মালিকের খোঁজে চলছে মাইকিং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় স্যানিটেশন সামগ্রী তৈরির কারখানার ব্যবস্থাপক মো. কামরুজ্জামান হাসপাতালে রোগী দেখতে যাচ্ছিলেন।

পথে এক বান্ডিল টাকা পড়ে থাকতে দেখে কুড়িয়ে নেন তিনি। এরপর নানাভাবে চেষ্টা করেও মালিককে খুঁজে না পেয়ে আজ বৃহস্পতিবার বালিয়াডাঙ্গী উপজেলা শহরজুড়ে মাইকিং করেছেন তিনি।

মো. কামরুজ্জামানের বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা গ্রামে। আজ সকাল আটটার দিকে হাসপাতালে এক রোগীকে দেখতে যান তিনি। সেখান থেকে ফেরার পথে রাস্তায় এক বান্ডিল টাকা পড়ে থাকতে দেখেন।

সে সময় তিনি বান্ডিলটি তুলে নেন। আশপাশে কোনো পথচারীকে না পেয়ে তার কর্মস্থলে চলে আসেন। পরে তিনি কারখানা মালিকের কাছে টাকাগুলো দিয়ে কুড়িয়ে পাওয়ার বিষয়টি খুলে বলেন।

কামরুজ্জামান বলেন, ‘টাকাগুলো কোনো মানুষের কষ্টের টাকা হতে পারে। হতে পারে তার স্বজনের চিকিৎসার খরচ। সেই ভাবনা থেকেই ফার্মের মালিকের পরামর্শে আজ দুপুর থেকে মাইকিং শুরু করি। এর মধ্যে চারজন টাকা নিজেদের দাবি করে যোগাযোগ করেছেন। তবে তাদের দেওয়া তথ্যের সঙ্গে কুড়িয়ে পাওয়া টাকার পরিমাণের মিল পাওয়া যায়নি।’

বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম বলেন, এটি একটি অনন্য দৃষ্টান্ত। কুড়িয়ে পাওয়া টাকা নিজের কাজে ব্যবহার না করে, তা প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়ার চেষ্টা সত্যি প্রশংসনীয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ