সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী মাদরাসায় কি এলিটরা আসবে? অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য

ঢাকায় ‘লেখক সমাবেশ’ করবে ইসলামী লেখক ফোরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম আগামী নভেম্বর-ডিসেম্বরের দিকে ঢাকায় বড় আয়োজনে ‘লেখক সমাবেশ’ করার উদ্যোগ নিয়েছে। তখন সংগঠনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীও উদযাপন করা হবে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে ফোরামের নির্বাহী কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মুনীরুল ইসলাম।

প্রতিষ্ঠাবার্ষিকী ও লেখক সমাবেশ উপলক্ষ্যে বরাবরের মতো একটি সমৃদ্ধ স্মারক প্রকাশসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এসব বাস্তবায়নে দুটি উপকমিটিও গঠন করা হয়। উপকমিটি দ্রুত সময়ের মধ্যে পৃথক মিটিং করে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরবে।

সভায় ‘ইসলামি লেখক অভিধান’ প্রণয়ন সংক্রান্ত কাজের অগ্রগতি, লেখক ফোরামের নির্বাহী কমিটির সফর ও ময়মনসিংহের বইমেলায় ফোরামের অংশগ্রহণের বিষয়েও সিদ্ধান্ত হয়।

সাধারণ সম্পাদক আমিন ইকবালের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন- সহ-সভাপতি রোকন রাইয়ান, সহ-সাধারণ সম্পাদক জিয়াউল আশরাফ, সাংগঠনিক সম্পাদক শামসুদ্দীন সাদী, অর্থ সম্পাদক এমদাদুল হক তাসনিম, সহ-অর্থ সম্পাদক উবায়দুল হক খান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সাদ আবদুল্লাহ মামুন, প্রশিক্ষণ সম্পাদক মিযানুর রহমান জামীল, গবেষণা সম্পাদক নকীব মাহমুদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মঈনুদ্দীন খান তানভীর, আইন ও সমাজকল্যাণ সম্পাদক ওমর ফারুক মজুমদার, প্রচার সম্পাদক হাসান আল মাহমুদ, দফতর ও পাঠাগার সম্পাদক হাবীবুল্লাহ সিরাজ, নির্বাহী সদস্য জুবায়ের রশীদ, আবদুল্লাহ ফিরোজী, নূর মুহাম্মদ রাহমানী, সাঈদ আবরার এবং ইয়াহইয়া মাহমুদ। ‘ইসলামি লেখক অভিধান’ অনলাইন ফরম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ