বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পাকিস্তানের সম্মান হুমকির মুখে: শেহবাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ ক্ষমতাসীন দলের ভারী নেতাদের অডিও ফাঁসের ঘটনা নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে তুমুল বিতর্ক চলছে।

শেহবাজ শরিফের ফাঁস হওয়া ১১৫ ঘণ্টার একটি অডিও ইন্টারনেটের ডার্ক ওয়েবে নিলামে উঠেছে বলেও দাবি পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ফাওয়াদ চৌধুরীর।

শেষমেশ আজ মঙ্গলবার এই নিয়ে মুখ খুলেছেন শেহবাজ শরিফ। তিনি বলেছেন, পাকিস্তানের সম্মান এখন হুমকির মুখে। এছাড়া শেহবাজ শরিফ বলেন, অডিও ফাঁস আন্তর্জাতিক মহলে পাকিস্তানের অবস্থানকে ক্ষতিগ্রস্থ করেছে। নিরাপত্তার কথা চিন্তা করে কেউ প্রধানমন্ত্রীর সঙ্গে খোলাসাভাবে কথা বলতে চাইবেন না।

দেশটির রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শেহবাজ শরিফ এসব মন্তব্য করেছেন। তিনি আরও বলেছেন, অডিও ফাঁস কেলেঙ্কারি একটি জটিল বিষয় এবং তিনি এটি তদন্তের জন্য একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করছেন।

এ সময় শেহবাজ প্রশ্ন করেন, এখন বিদেশ থেকে কে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসবেন? এই স্ক্যান্ডাল ২২ কোটি লোকের দেশের সম্মানকে হুমকির মুখে ফেলেছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেহবাজ পাকিস্তান মুসলিম লিগের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজের জামাই তদবিরের কথা উড়িয়ে দেন।

এর আগে রিপোর্টে দাবি করা হচ্ছে, ফাঁস অডিওতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজসহ শাসক দল পাকিস্তান মুসলিম লিগ (এন)-এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম, প্রতিরক্ষামন্ত্রী খেয়াজা আসিফ, আইনমন্ত্রী আজম তরার, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লা এবং পাকিস্তানের সাবেক স্পিকার আয়াজ সাদিকের কন্ঠ শোনা গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ