বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনায় ইসলামী আন্দোলনের দুঃখ প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সম্প্রতি পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবিতে অনেক মানুষের প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

পাশাপাশি এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দ্রুততার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমরা শোকাহত, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আমাদের গভীর সমবেদনা। আর যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করি। সেইসাথে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপুরনের জন্য দাবি জানান তিনি।

তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আগে এই হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনা। সাধারণ জনগণের যাত্রাপথে নিরাপত্তা বিধানে যে নিয়মনীতি আছে তা প্রয়োগে যেন কোনো অবহেলা না হয় এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

একই সঙ্গে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ঘটনাটির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুততার সঙ্গে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ