বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার ড: ইউসুফ কারযাভীর ইন্তেকালে খেলাফত মজলিসের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কাতারে নির্বাসিত মিশরের প্রখ্যাত ইসলামিক স্কলার ড: ইউসুফ আল কারযাভি আজ দুপুরে কাতারের দোহায় ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। ড: ইউসুফ আল কারযাভির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড: আহমদ আবদুল কাদের।

প্রদত্ত শোকবাণীতে নেতৃদ্বয় বলেন, ড: ইউসুফ আল কারাযাভি ছিলেন আধুনিক যুগের একজন বিজ্ঞ মুজতাহিদ ও দায়ী ইলাল্লাহ। যুগ জিজ্ঞাসার তাঁর ফিকহি সমাধান সর্বমহলে সমাদৃত ছিল। তাঁর রচিত মৌলিক গ্রন্থাবলী ১২০ টিরও অধিক। তাঁর অনেকগুলো বই বাংলা ভাষায় অনুদিত হয়েছিল।

ড: কারযাভী অনেকগুলো ইসলামিক গবেষণা সংস্থা, একাডেমি, অনলাইন মিডিয়া প্রতিষ্ঠা করে বিশ্বজুড়ে ইসলামী জ্ঞান ও দাওয়াত ছড়িয়ে দেয়ার মহতী কাজে আমৃত্যু জড়িত ছিলেন। তিনি মধ্যপ্রাচ্যের প্রভাবশালী ইসলামী রাজনৈতিক সংগঠন ইখওয়ানুল মুসলিমুনের আমৃত্যু বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব দিয়েছেন।

যার কারণে মিশরের স্বৈরশাসকগোষ্ঠীর রোষাণলের শিকার হয়ে কাতারে আমৃত্যু নির্বাসিত জীবনযাপন করেছেন। তাঁর ইন্তেকালে আমরা গভীর শোক ও সমবেদা জ্ঞাপন করছি। তাঁর এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। ড: ইউসুফ কারযাভীকে মহান আল্লাহ মাগফিরাত দান করুন। তাঁকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করুন। আমিন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ