বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক সীমানা জটিলতাযর কারণে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে।

আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান।

তিনি বলেন, সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন স্থগিত হওয়ার বিষয়টি জানানো হয়েছে। শামীমা জাহান সারা নামে সংরক্ষিত আসনের এক সদস্য সীমানা সংক্রান্ত জটিলতা নিয়ে উচ্চ আদালতে রিট করেছেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্বাচন হবে না।

আগামী ১৭ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র সংগ্রহ করলেও একজন জমা দিয়েছেন। সংরক্ষিত সদস্য পদে ছয়জন, সাধারণ সদস্য পদে ২৯ জন তাদের মনোনয়ন পত্র দাখিল করেছিলেন।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ