শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বিশ্বে মুদ্রণশিল্পের বিকাশে মুসলমানদের অবদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে কাগজ। বই-পুস্তক, গুরুত্বপূর্ণ দলিলপত্র, খাতা থেকে শুরু করে ব্যাংক চেক ও মুদ্রায় পর্যন্ত কাগজের ব্যবহার ব্যাপক। ফলে কখনো কখনো এক টুকরা কাগজের দাম হাজার কোটি টাকারও বেশি। প্রতিদিন প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে কাগজের ওপর নির্ভরশীল।

মুদ্রণশিল্পের বিকাশে মুসলমানদের অবদানউন্নত কাগজের ব্যবহার ও কাগজশিল্পের উন্নতি বিশ্বকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করেছে। বিশ্বব্যাপী কাগজশিল্পের উন্নয়নে মুসলমানদেরও অবদান রয়েছে।

মুসলমানরা কাগজ তৈরি আয়ত্ত করে চীনাদের কাছ থেকে। ৭৫১ সালে তাল্লাস যুদ্ধে চীনা কিছু কাগজশিল্পী আটক হয়। এরপর থেকে মুসলিমরা বাগদাদে কাগজ বানানো শুরু করে। যুদ্ধবন্দি কাগজশিল্পীদের কাছ থেকে মুসলমানরা চীনা কাগজ নির্মাতাদের গোপন পদ্ধতিগুলো দ্রুত আয়ত্ত করে নেয়। এরপর কাগজশিল্পে তারা নতুন বিপ্লব ঘটাতে শুরু করে।

বাগদাদে প্রতিষ্ঠিত হতে থাকে নতুন নতুন কাগজ তৈরির কারখানা, যা দ্রুত দামেস্ক, তিবেরিয়াস ও সিরিয়ার ত্রিপোলি পর্যন্ত বিস্তৃত হয়। ফলে দিন দিন কাগজ উৎপাদন বাড়তে থাকে। উৎপাদন বেড়ে যাওয়ার কারণে এর দামও মানুষের নাগালে আসতে থাকে। অল্প সময়েই এই অঞ্চলের কাগজ ইউরোপেও রপ্তানি শুরু হয়ে যায়।

ইউরোপের কাগজের চাহিদা মেটাতে দামেস্কে বড় বড় কাগজ তৈরির কারখানা প্রতিষ্ঠিত হয়। সিরিয়ায় হেম্প নামক একটি ঘাস পাওয়া যেত, যার তন্তুগুলো ছিল অত্যন্ত মজবুত। এই তন্তুগুলো দিয়ে খুব উন্নতমানের কাগজ বানানো যেত, যে কারণে সিরিয়ান কাগজের কলগুলোর তৈরীকৃত কাগজের চাহিদা বেশি তৈরি হয়েছিল। বর্তমানেও হেম্প নামক ঘাস থেকে বানানো কাগজ নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব হিসেবে বিবেচিত হচ্ছে এবং কাঠ থেকে কাগজ বানানোর চেয়ে হেম্প থেকে বানানো কাগজ অর্ধেকের চেয়েও বেশি মূল্যসাশ্রয়ী। হেম্প আবিষ্কার করার পাশাপাশি মুসলিমরা লিনেনও আবিষ্কার করে।

চীনাদের ব্যবহার করা মালবেরি (তুঁত) গাছের বাকলের বিকল্প হিসেবে লিনেন ব্যবহার করা হতো। লিনেনগুলো ভেঙে পানি ভেজানো হতো। এরপর এগুলোকে রোদে শুকানো হতো। এরপর এগুলো সিদ্ধ করে ধুলাবালি সরিয়ে ফেলা হতো। এরপর এই লà¦