বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

৪৮ বছর পর নিজ জমি ফিরে পেলো প্রকৃত মালিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আর কে ওসমান আলী, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে আদালতের রায়ে ৪৮ বছর পর নিজের জমি ফিরে পেলো জেলেখা খাতুন ও তার পরিবারের সদস্যরা। এতদিন অবৈধভাবে জায়গাটি দখল করে ব্যবহার করে আসছিলো বদর উদ্দিন নামের একজন।

আজ শনিবার দুপুরে আদালতের নির্দেশে পুলিশের উপস্থিতিতে নিজের জায়গা বুঝে নেন জেলেখা খাতুন ও তার পরিবারের সদস্যরা।

এসময় দিনাজপুর জেলা জজ আদালতের পক্ষে নাজির তোফায়েল আহম্মেদের উপস্থিতিতে স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। এসময় সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করে।

আদালতের সূত্রে জানা যায়, ১৯৭৫ সালে ৪২ শতক জায়গার উপর মামলা করে জেলেখা খাতুন। পরে আইনি লড়াই শেষে ১৯৯৩ সালে মামলার রায় পায় জেলেখা খাতুন।

তারপরও একাধিক মামলা নিষ্পত্তি হবার পর আজ আদালত তাদের পাপ্য জায়গা বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে জায়গা বুঝে দেয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ