বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ময়মনসিংহে মোটরসাইকেলের ধাক্কায় মাদরাসাশিক্ষক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় মাকসুদুল হক (৬০) নামের এক মাদরাসার শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শিক্ষক।

শুক্রবার (সেপ্টেম্বর) সন্ধ্যার পর গফরগাঁও-ভালুকা সড়কের পাঁচুয়া রাবেয়া উচ্চবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাকসুদুল হক উপজেলার রাওনা ইউনিয়নের ধোপাঘাট গ্রামের বাসিন্দা ও লংগাইর ইউনিয়নের মাইজবাড়ি দাখিল মাদরাসার শিক্ষক ছিলেন।

গফরগাঁও থানার পরিদর্শক ফারুক আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, মাগরিবের নামাজ পড়ে মাকসুদুল হক তার প্রতিবেশী হেলাল মিয়াকে সঙ্গে নিয়ে গফরগাঁও-ভালুকা সড়কের পাশ দিয়ে হেঁটে পাঁচুয়া মোড়ের দিকে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে মাকসুদুল হক গুরুতর আহত হন। এদিকে মোটরসাইকেল চালক শিক্ষক হুমায়ুন আহমেদ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাকসুদুল হককে মৃত ঘোষণা করেন। এদিকে মোটরসাইকেল আরোহী হুমায়ুনের অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

পরিদর্শক ফারুক আহমেদ আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করবেন না বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ