শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

চলতি সপ্তাহেই ৪১তম বিসিএসের ফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি সপ্তাহে ৪১তম বিসিএসের ফল প্রকাশের সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।

আজ শনিবার দুপুরে ৪১তম বিসিএসের ফল প্রকাশের বিষয়ে পিএসসি চেয়ারম্যান সংবাদমাধ্যমকে বলেন, এই সপ্তাহেই ফল প্রকাশের জন্য সর্বাত্মক চেষ্টা করছি আমরা। তবে দিনক্ষণ বলা যাবে না। আশা করছি রবি থেকে বৃহস্পতিবারের মধ্যে আমরা ফল প্রকাশ করতে পারব।

তিনি বলেন, এটি এমন একটি সেনসিটিভ ইস্যু, যেটি ভুল রেখে প্রকাশ করা যাবে না। নির্ভুল ফল হাতে না আসা পর্যন্ত আমরা প্রকাশ করব না। অটোমেটেড ও ম্যানুয়ালি দুইভাবে পরীক্ষা করে আমাকে জানানো হয়েছে।

জানা গেছে, ৪১তম বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ৭৫ হাজার প্রার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৩ লাখ ৪ হাজার ৯০৭ জন। পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল ২৪ দশমিক ৬২ শতাংশ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ