শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

১৫ দিনে ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু, আক্রান্ত ৪ হাজারের বেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। চলতি মাসের ১৫ দিনেই রোগী ৪ হাজার ছাড়িয়ে গেছে। একই সাথে মৃত্যু হয়েছে ১৯ জনের। যা  গত মাসরে চেয়ে দ্বিগুণ।

আগস্ট-সেপ্টেম্বরে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বাড়বে বলে কীটতত্ত্ববিদেরা আগে থেকেই সতর্ক করে আসছিলেন। যেখানে চলতি মাসে প্রতিদিন গড়ে প্রায় ২৭০ জন রোগী শনাক্ত হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুতে বেড়েছে শিশু আক্রান্তের সংখ্যা। এ পরিস্থিতিতে কারো জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা করানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। গত মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত ২৪ ঘণ্টায় মুগদা জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শিশু ভর্তি হয়েছে ১৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি মাসের প্রথম ১৫ দিনে ডেঙ্গু আক্রান্ত বেড়েছে দ্বিগুণ। এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১০ হাজার। আর মৃত্যু হয়েছে ৪০ জনের। যার মধ্যে অন্তত ৮ জনই শিশু।

হাসপাতালগুলোর তথ্য বলছে, বেড়েছে শিশু আক্রান্তের হার। গত ১৫ দিনে আক্রান্ত হয়েছে চার হাজারের বেশি আর মৃত্যু হয়েছে ১৯ জনের। এদের বেশিরভাগই রাজধানীর বাসিন্দা।

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন কীটতত্ত্ববিদরা।

এশিয়াসহ বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী এবং মৃতের সংখ্যা কম জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, তবুও আমরা ব্যথিত, দুঃখিত এবং উদ্বিগ্ন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ