শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে ছাড় নয়: জিএম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যত প্রভাবশালীই হোক, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয় বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মহানগরে এক সম্মেলনে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, দেশের অর্ধেক মানুষ দরিদ্র, নিত্য পণ্যের দাম বাড়ায় কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন তারা। মুদ্রাস্ফীতি বন্ধে সরকারের উদ্যোগ নেই, দেশের অর্থনীতি গভীর সংকটের দিকে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি। প্রকল্প হাতে নিলেই টাকা পাচারের দরজা খুলে যায়। জাতীয় পার্টি আওয়ামী লীগের জোটে নেই উল্লেখ করে জি এম কাদের বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার ক্ষমতায় আসলে অর্থনৈতিক সমস্যার সমাধান হবে বলেও জানান তিনি।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সমাজের ক্ষমতাশালীরা নানাভাবে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার করে যাচ্ছে। এগুলো বন্ধ করতে হবে। সোচ্চার হতে হবে সকল অন্যায়ের বিরুদ্ধে।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ