শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

সড়ক দুর্ঘটনার কবলে জেলেনস্কি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী কিয়েভে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তিনি গুরুতর আহত হননি।

আজ বৃহস্পতিবার ভোরে প্রেসিডেন্টের মুখপাত্র সেরহি নিকিফোরভ এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান। খবর রয়টার্সের।

ঠিক কোন সময় দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে কিছু জানাননি নিকিফোরভ। তিনি বলেন, ব্যক্তিগত একটি গাড়ির সঙ্গে জেলেনস্কিকে বহনকারী গাড়ির সংঘর্ষ হয়।

জেলেনস্কির মুখপাত্র বলেন, একজন চিকিৎসক প্রেসিডেন্টের স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তিনি গুরুতর আহত হননি। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিকিফোরভ আরও বলেন, ওই গাড়ির চালককে জেলেনস্কির সঙ্গে থাকা চিকিৎসক দল প্রাথমিক চিকিৎসা দিয়েছে। পরে তাঁকে একটি অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়।

-এএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ