শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ভার্চুয়াল মুদ্রায় লেনদেন শাস্তিযোগ্য অপরাধ: কেন্দ্রীয় ব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অনলাইনে লেনদেনের ক্ষেত্রে বিটকয়েন নামক ডিজিটাল মুদ্রা ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ। কেউ এমনটি করে থাকলে জেল-জরিমানা হতে পারে।

আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটি সার্কুলার জারি করে সব ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস), আর্থিক প্রতিষ্ঠানসহ সব পক্ষকে অবহিত করা হয়েছে।

সার্কুলারে গতবছরের জুলাইতে দেওয়া কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতামূলক গণ বিজ্ঞপ্তির বিষয়টি উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যে কোনো ভার্চুয়াল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশ ব্যাংক অনুমোদিত নয়। অননুমোদিত এ ধরনের মুদ্রায় লেনদেনের ফলে আর্থিক ক্ষতি বা আইনগত সমস্যায় পড়তে হতে পারে।

আজকের সার্কুলারে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কাজ করা ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের মতামত, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টের আওতায় অনুমোদিত মুদ্রায় লেননেদেনর বিধানসহ বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়েছে, যে কোনো ভার্চুয়াল সম্পদ বা মুদ্রার বিনিময়, স্থানান্তর বা ট্রেডে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেই। নির্দেশনা অমান্য করে কেউ এ ধরনের লেনদেন করলে তা হবে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের ২৩(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এই ধারার আওতায় মামলা করার সুযোগ রয়েছে। মামলার শাস্তি হিসেবে ৭ বছরের জেল বা জরিমানা। অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ