বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নবাবগঞ্জে মাদকসহ আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আর কে ওসমান আলী
দিনাজপুর প্রতিনিধি>

দিনাজপুরের নবাবগঞ্জে মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবাসহ মোঃ গোলাম মোস্তফা(২৬) ও মোঃ নুর আলম (২১) নামে জনকে আটক করছে পুলিশ।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বিরামপুর-নবাবগঞ্জ সড়কের সংগীতার মোড় নামক স্থানে সিএনজিতে যাত্রীবেশে আসার সময় দুইজনকে মাদকসহ আটক করা হয়।

জানা যায়, আটককৃত বিনোদনগর ইউনিয়নের তর্পনঘাট গোলাবাড়ী গ্রামের মোঃ ইমাম উদ্দিন ছেলে মোঃ নুর আলম ও একই ইউনিয়নের জগন্নাথপুর জিগাকাঠাল গ্রামস্থ মোঃ আইয়ুব আলীর ছেলে মোঃ গোলাম মোস্তফা।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যাত্রীবেশে দুই মাদক ব্যবসায়ী মাদক নিয়ে নবাবগঞ্জে আসছে।এমন সংবাদ পেয়ে বিরামপুর-নবাবগঞ্জ সড়কের সংগীতার মোড় নামকস্থানে সিএনজি তল্লাশী করে তাদের কাছে ২.৩৫ গ্রাম হেরোইন ও ৩১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য সাথে জড়িত থাকার অভিযোগে তাদের দুই জনকে আটক করা হয়। নবাবগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারনির ৮(ক)/১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ