শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

৯ ঘণ্টা পর রাজশাহীতে ট্রেন চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চারঘাটে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়া কারণে দীর্ঘ  ৯ ঘণ্টা রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল চলাচল বন্ধ ছিলো। অবশেষে আবারও চালু হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোর পৌনে ৬টার দিকে লাইনচ্যুত বগির উদ্ধার কাজ শেষ হয়। এরপর সকাল ৭টায় বনলতা এক্সপ্রেস ঢাকার উদ্দেশে যাত্রা করে।

এর আগে সোমবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি চারঘাটের সরদহ রেলওয়ে স্টেশনের অদূরে লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কেহ আহত হয়নি। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ