সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

হিফজ‌ মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স শুরু ১৭ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শাইখুল হুফফাজ শায়খ আব্দুল হক পরিচালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের ৪০ দিনব্যাপী কেন্দ্রীয় মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। কোর্সটি আগামী ১৭ সেপ্টেম্বর (শনিবার) থেকে শুরু হয়ে চলবে ২৬ অক্টোবর পর্যন্ত।

হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের এই কোর্সটি রাজধানীর কেরানীগঞ্জ নেকরোজবাগ কবরস্থান আল আশরাফ মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক হাফেজ নাসির উদ্দিন এ তথ্য জানিয়েছে। তিনি বলেছেন, প্রশিক্ষণে আবেদনকারীকে অবশ্যই পূর্ণ কুরআনের হাফেজ হতে হবে। হিফজখানার শিক্ষকতায় আগ্রহী হতে হবে। ফাউন্ডেশনের নির্ধারিত ফরম পূরণ ও নির্দিষ্ট ফি প্রদান করে ভর্তি হতে হবে। এছাড়াও প্রশিক্ষণ চলাকালীন অন্য কোন প্রশিক্ষণে অংশ গ্রহণ করা যাবে না। প্রশিক্ষনার্থীর দাড়ি, চুল, টুপি, পােষাক-পরিচ্ছেদ সুন্নাত মােতাবেক হতে হবে।

তিনি আরও জানান, প্রশিক্ষণার্থীদের জন্য জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদপত্র/চেয়ারম্যান কর্তৃক সনদপত্রের ফটোকপি আবশ্যক। ২ কপি পাসপাের্ট সাইজের রঙ্গীন ছবি আনতে হবে। প্রশিক্ষণ চলাকালীন মােবাইল ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এনড্রয়েড অর্থাৎ যে সকল মােবাইল দ্বারা ইন্টারনেট চলে এমন মােবাইল নিয়ে আসা যাবে না। প্রয়ােজনীয় বিছানা, প্লেট, মশারী ইত্যাদি সঙ্গে নিয়ে আসতে হবে।

কোর্সে ভর্তিচ্ছুক মুয়াল্লিমগণকে ভর্তি ফি ও ৪০ দিন থাকা-খাওয়া বাবদ ৬৫০০ টাকা জমা দিতে হবে।

যোগাযোগ: 01923-288370, 01798-330219, 01755-340006। এছাড়াও Huffazul Quran Foundation Bangladesh নামের ফেইসবুক পেইজেও যোগাযোগ করতে পারেন।

প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় কার্যালয়- ৩নং সুবল দাস রোড,শেখ সাহেব বাজার মোড়,লালবাগ ঢাকা-১২১১ । ফোন-022233668565, 01979668565। Gmail–huffazulquranfoundation@gmail.com

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ