শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

সব জেলায় হচ্ছে বিশেষায়িত নবজাতক সেবাকেন্দ্র : স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পর্যায়ক্রমে দেশের সব জেলায় বিশেষায়িত নবজাতক সেবাকেন্দ্র চালু করা হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এখন ৭৪টি শেখ রাসেল বিশেষায়িত নবজাতক সেবাকেন্দ্র (চালু) হচ্ছে। এরপরও ১৪ জেলা বাদ থাকবে। সেসব জেলা হাসপাতালে শিগগিরই কাজ শুরু হবে।

মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মিল্টন হলে সারা দেশে ৭৪টি শেখ রাসেল বিশেষায়িত নবজাতক সেবাকেন্দ্র উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে দেশে প্রতি হাজারে ৩০ জন নবজাতক মারা যাচ্ছে। এসডিজি অর্জনে সেটা ১২ জনে নামাতে হবে। প্রতিদিন আমাদের দেশে ২৫০ শিশু মারা যায়। পার্শ্ববর্তী অনেক দেশেই নবজাতক মৃত্যুর হার আমাদের থেকে অনেক কম। মালদ্বীপে দুইজন মারা যায়, সিঙ্গাপুরে দুইজন। এমনকি আমেরিকায় ৫ জন মারা যায়। যদিও আমাদের এ মৃত্যুর হার আগের থেকে কমেছে। আমরা যদি সবাই মিলে কাজ করি এই হার আরও কমিয়ে আনতে পারবো।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যখাতে বাংলাদেশের অনেক সুনাম। করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ ৫ম স্থান অধিকার করেছে। এশিয়ার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। বাংলাদেশ পারে চেষ্টা করলে। অনেক সমালোচনা হয়েছে, কিন্তু আমরা কাজ করে গেছি। সমালোচনা আমাদের থামিয়ে রাখতে পারেনি।

জাহিদ মালেক বলেন, অনেকেই বলছেন বাংলাদেশের চিকিৎসার ওপরে আস্থা কম। সব বিদেশে যায়। কোভিডের সময় কেউ বিদেশ যেতে পারেনি। সব চিকিৎসা বাংলাদেশে হয়েছে, চিকিৎসরা দিয়েছেন। বাংলাদেশের চিকিৎসকরা পারেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ