শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

মাদরাসা মারকাযুন নুর গাজীপুরের ইসলামী সম্মেলন ১৮ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাদরাসা মারকাযুন নুর গাজীপুরের উদ্যোগে ৭ সালা দস্তারবন্দী ও ইসলামী মহা সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আগামী ১৮ সেপ্টেম্বর (রোববার) বাদ আসর থেকে গাজীপুর বোর্ড বাজারের রতন মিয়ার নতুন বাড়ি সংলগ্ন মাঠে এটি অনুষ্ঠিত হবে।

মাহফিলে মোহাম্মদ শাহাজাদা মৃধার সভাপতিত্বে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করবেন ঢাকা মীরপুর মুসলিম বাজার মাদরাসার মুহতামিম আল্লামা আব্দুল ওয়াহীদ কাসেমী।

আমন্ত্রিত আলোচক হিসেবে থাকবেন— মারকাযুত তারবিয়াহ, বাংলাদেশের মুহতামিম মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী, জামিয়া তালিমিয়া ঢাকার মুহতামিম মাওলানা হাফিজুর রহমান ছিদ্দীক কুয়াকাটা, মুফতী ওয়ালীউল্লাহ, মুফতী উবাইদুর রহমান হুজাইফী, মুফতী আব্দুল্লাহ সালেহী, মুফতী আবিদ আল আহসান প্রমুখ।

আয়োজন বিষয়ে মাদরাসার পরিচালক মুফতি রিজওয়ান রফিকী জানান, মাদরাসা মারকাযুন নূরের ইসলামী সম্মেলনের জন্য এলাকাবাসীসহ আশপাশের সবাই মুখিয়ে থাকে। সব সময়ই আমরা উম্মাহর জন্য দরদী আলেমদের আলোচক হিসেবে উপস্থিত রাখার চেষ্টা করি। আয়োজনটি যেন সফল হয় সবার কাছে দোয়া চাই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ