বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

চীনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ভূমিকম্পের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩। আহত হয়েছেন দুই শতাধিক। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। খবর রয়টার্স’র।

রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভি মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) জানিয়েছে, ৫ বছরের মধ্যে প্রদেশটিতে হওয়া সবচেয়ে শক্তিশালী এ ভূমিকম্পে গানসি নামে পরিচিত এলাকায় ৫৫ জন ও ইয়ান শহরে আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল লুদিংয়ের ৯ জনসহ এখনও ২৫ জন নিখোঁজ রয়েছে এবং তাদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত আছে।

ধ্বংসস্তূপের নিচে আটকেপড়া অনেককেই উদ্ধার করে নিরাপদ স্থানে পাঠানো হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে। মোতায়েন করা হয়েছে হেলিকপ্টার।

এরই মধ্যে ভূমিকম্পের পর সিচুয়ান প্রদেশের ১০ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। বিভিন্ন স্থানে আহতদের চিকিৎসায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে বসানো হয়েছে অস্থায়ী ক্যাম্প। প্রশাসনের পক্ষ থেকে সরবরাহ করা হচ্ছে ওষুধ।

সপ্তাহজুড়ে প্রবল বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ব্যহত হয়েছে। এদিকে চলতি সপ্তাহেও চীনের উত্তরপূর্বাঞ্চলীয় কিছু এলাকায় বৃষ্টির নতুন পূর্ভাস দেখা দেয়ায় ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে।

গত ৫ সেপ্টেম্বর (সোমবার) চীনের দক্ষিণাঞ্চলে আঘাত হানে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এর প্রভাবে সিচুয়ান প্রদেশের বিভিন্ন স্থানে দেখা দেয় ভূমিধস। এতে প্রাদেশিক রাজধানী চেংদুর পাশাপাশি পাশের প্রদেশেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ধ্বংসস্তূপে পরিণত হয় বহু এলাকা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ