শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

উত্তরা-মতিঝিল পর্যন্ত ১০০ টাকা মেট্রোরেল ভাড়া খুব বেশি না: পরিকল্পনা প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: উত্তরা-মতিঝিল পর্যন্ত ১০০ টাকা মেট্রোরেল ভাড়া খুব বেশি না বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

মেট্রোরেলের ভাড়া নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেছেন, মেট্রোরেলে অনেক সুযোগ-সুবিধা আছে। এসি সুবিধা ও স্টেশনে সুন্দর পরিবেশে আছে। সুতরাং উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১০০ টাকা খুব বেশি না।

আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

ড. শামসুল আলম বলেন, অনেকে ভাড়া নিয়ে কথা বলছেন। তারা বেইস কোনটা ধরছেন। কলকাতায় মেট্রোরেলে চড়েছি। এটা ৪০ বছর আগে হয়েছে। ৪০ বছর আগের ভাড়া আর এখনকার ভাড়া এক হবে না। মেট্রোরেল সংরক্ষণ ব্যয় অনেক বেশি। এ বিবেচনায় ১০০ টাকা হতেই পারে। তবে দেখতে হবে মেট্রোরেল সময়মতো চলে কিনা এটা যাতে মুড়ির টিন না হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ