শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

রোহিঙ্গাদের জন্য জাপানের ৩টি অ্যাম্বুলেন্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের রোহিঙ্গাদের চিকিৎসার জন্য তিনটি অ্যাম্বুলেন্স দিয়েছে জাপান। আজ সোমবার (১২ সেপ্টেম্বর) কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সগুলো হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

ঢাকার জাপান দূতাবাস জানায়, তৃণমূল পর্যায়ে সামাজিক নিরাপত্তা প্রকল্পের আওতায় (জিজিএইচএসপি) বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপকে এসব অ্যাম্বুলেন্স দেওয়া হলো। এসব অ্যাম্বুলেন্স হস্তান্তরের মাধ্যমে চিকিৎসা অবকাঠামো এবং চিকিৎসা পরিবেশের উন্নতিতে সহায়তা করবে।

রাষ্ট্রদূত ইতো বলেন, আমি আশা করি এই অ্যাম্বুলেন্সগুলো জীবন বাঁচাতে এবং রোহিঙ্গা ক্যাম্পে চিকিৎসার পরিবেশ উন্নত করতে সাহায্য করবে।

জাপান দূতাবাস জানায়, জিজিএইচএসপি ১৯৮৯ সালে প্রতিষ্ঠার পর থেকে তৃণমূল পর্যায়ে সামাজিক উন্নয়নে অবদান রেখে চলেছে। ইতিমধ্যে জাপান সরকার কর্তৃক রোহিঙ্গা ক্যাম্পে তিনটি প্রকল্পসহ বাংলাদেশের ২০৮টি প্রকল্পে ১৬. ২৫ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন হয়েছে।

অনুষ্ঠানে ফ্রেন্ডশিপ এনজিওর জ্যৈষ্ঠ পরিচালক এবং স্বাস্থ্য প্রধান ডাক্তার কাজী গোলাম রসুল, কক্সবাজার জেলার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা এবং অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ