শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ভৈরবে ট্রাক্টরচাপায় মাদরাসাশিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে ইটবাহী ট্রাক্টরের চাপায় বাইসাইকেল আরোহী এক মাদ্রাসাশিক্ষার্থী নিহত হয়েছে। তার নাম চয়ন (১৩)।

রোববার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় শহরের দড়িচন্ডিবের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, দড়িচন্ডিব এলাকার ইতালিপ্রবাসী আরমান মিয়ার ছেলে চয়ন। সে এলাকার আদর্শ হাফিজিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণিতে পড়তো।

স্থানীয়রা জানান, চয়ন বাইসাইকেলে করে বাড়ি যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ইটবাহী একটি ট্রাক্টর তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় এলাকাবাসী ট্রাক্টর চালককে আটক করে পুলিশে খবর দেন।

ভৈরব থানার উপপরিদর্শক রিগ্যান মোল্লা জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ