শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ফার্মগেটে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাইক্রোবাসের ধাক্কায় সহপাঠী মৃত্যুর ঘটনায় রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। আজ সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে তারা এই বিক্ষোভ করছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বৃষ্টির মধ্যে ফার্মগেটের মূলসড়ক এরপর বিজয় সরণি মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। দুপুর ১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তারা।

গতকাল রোববার সকাল পৌনে ৭টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিজি প্রেসের সামনে সড়ক দুর্ঘটনায় সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাই স্কুলের ছাত্র নিহত হন। নিহত শিক্ষার্থী আলী হোসেন দশম শ্রেণির ছাত্র। নিহত আলী হোসেনের বাড়ি বরিশাল জেলার মুলাদী থানার কৃষ্ণপুর গ্রামে।

রাস্তা পার হওয়ার সময় আলী হোসেনকে গাড়ি ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

এ খবর সোমবার সকালে স্কুলে পৌঁছালে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। এ সময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’ ‘নিরাপদ সড়কের দাবি মানতে হবে, মেনে নাও’সহ নানা স্লোগান দিয়ে সড়ক অবরোধ করে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ