শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

চাঁদপুরে ১ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দশআনি লঞ্চঘাট এলাকায় এক হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১১ সেপ্টেম্বর) রাতে ওই এলাকা থেকে এসব তেল জব্দ করা হয়।

লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান বলেন, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শামস্ সাদেকীন নির্ণয়ের নির্দেশে দশআনি লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনার করা হয়।

‘এ সময় অভিযানে এক হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়। পরে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে তেল চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জব্দকৃত চোরাই ডিজেল মোহনপুর নৌপুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ