শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩০২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ রোববার (১১ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, গত ১৭ এপ্রিল শ্রাবণ ও জুয়েলের নেতৃত্বে ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এছাড়া ছাত্রদলের আংশিক কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ ইকবাল খান, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক করা করা হয় আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়াকে।

আজ ৩০২ সদস্যের নাম ঘোষণা করা হয়। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৩৩ জনের নাম ঘোষণা করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন সভাপতি পদে খোরশেদ আলম সোহেল, সিনিয়র সহ-সভাপতি ইজাজুল কবির রুয়েল, সহ-সভাপতি মো. হাসানুর রহমান, সহ-সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সম্পাদক পদে মমিনুল ইসলাম জিসানকে মনোনীত করা হয়।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয় গনেশ চন্দ্র রায় সাহস, আবদুল জলিল আমিনুল, মাসুম বিল্লাহ্ (এফএইচ), মো. মাসুম বিল্লাহ (এফ রহমান), তারিকুল ইসলাম তারেক, ফারহান মো. আরিফুর রহমান, আনিসুর রহমান খন্দকার অনিকসহ প্রমুখ।

সাংগঠনিক সম্পাদক পদে মাসুদুর রহমান মাসুদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুর রহমান বাবু, প্রচার সম্পাদক ইমাম আল নাসের মিশুক, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান, ছাত্রী বিষয়ক সম্পাদক কানেতা ইয়া লামকে মনোনীত করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ