শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

কোনঠাসা ইমরান খান, কাল শেষ হচ্ছে জামিনের সময়সীমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সন্ত্রাসবাদ মামলার তদন্তের অংশ হিসেবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আবারও তলব করেছে ইসলামাবাদ পুলিশ। পুলিশের যৌথ তদন্ত দলের (জেআইটি) সামনে হাজির হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

নিম্ন আদালতের বিচারক জেবা চৌধুরীকে হুমকি দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। মামলায় মারগাল্লা থানায় জেআইটির সামনে পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান হাজির না হওয়ায় শনিবার (১০ সেপ্টেম্বর) এ নোটিশ জারি করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ইমরান খান ১২ সেপ্টেম্বর পর্যন্ত মামলার জামিনে আছেন। এ অবস্থায় বিকাল ৫টায় তদন্ত দলের সামনে হাজির হয়ে প্রশ্নের ব্যাখা দিতে অনুরোধ করা হচ্ছে। মামলার তদন্তে পুলিশকে সহযোগিতা করতে চলতি সপ্তাহে সাবেক প্রধানমন্ত্রীকে নির্দেশ দেয় ইসলামাবাদ হাইকোর্ট।

এর আগে গেলো আগস্টে এক ভাষণে ইমরান খান এক পুলিশ কর্মকর্তা ও বিচারককে হুমকি দেয়ার অভিযোগে সন্ত্রাসবাদে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে জামিন নেন তিনি। সূত্র: জিও নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ