শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

কয়েক দফার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া প্রদেশে দফায় দফায় ভূমিকম্পের ঘটনা ঘটেছে।

শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত মোট চারবার ভূমিকম্প অনুভূত হয় পশ্চিম পাপুয়ার সেন্ট্রাল মামবেরামো জেলায়।

ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল ছিল অঞ্চলটির ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরে। প্রতিটি ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫ থেকে ৬ দশমিক ২। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূতত্ত্ব দপ্তরের ভূমিকম্প ও সুনামি বিভাগ জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

বিভাগটির প্রধান দারিওনো জানিয়েছে, পর পর ভূমিকম্প হলেও সুনামির সম্ভাবনা আপাতত নেই।

ভূতাত্ত্বিক অবস্থার কারণে ভূমিকম্প, অগ্নুৎপাত ও সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের শিকার এশিয়ার বৃহত্তম দ্বীপদেশ ইন্দোনেশিয়া। ২০০৪ সালে বড় মাত্রার ভূমিকম্প ও তার প্রভাবে সৃষ্ট সুনামিতে প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। সূত্র: আল জাজিরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ