শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ইরানের ওপর আবারও নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের জুলাইয়ে আলবেনিয়ার সরকারি ওয়েবসাইটগুলো হ্যাকারদের কবলে পড়ে। দীর্ঘ তদন্তের পর দেশটির কর্তৃপক্ষ এ ঘটনার জন্য ইরানকে দায়ী করে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছেদ করে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র আলবেনিয়ার পক্ষ নিয়ে ইরানের গোয়েন্দা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। খবর আল-জাজিরা’র।

শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে, জুলাই মাসে আলবেনিয়ার সরকারি ওয়েবসাইটগুলোতে সাইবার হামলা চালানো হয়। এতে দেশটির সরকার নাগরিকদের সেবা দিতে পারেনি। এ ঘটনায় ইরান জড়িত বলে দাবি করেছে আলবেনিয়া ও যুক্তরাষ্ট্র।

তবে, সাইবার হামলার সাথে জড়িত থাকার বিষয়টি জোরালো ভাবে নাকচ করে দিয়েছে ইরান।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট কর্মকর্তা ব্রায়ান নেলসন এক বিবৃতিতে বলেছেন, আলবেনিয়ার ওয়েবসাইটে আক্রমণ চালানো শান্তিকামী রাষ্ট্রীয় আচরণের মধ্যে পড়ে না। তাই আমরা (যুক্তরাষ্ট্র) বা আমাদের মিত্র ও অংশীদারদের লক্ষ্য করে ইরানের ক্রমবর্ধমান আগ্রাসী সাইবার কার্যকলাপ কখনোই মেনে নেব না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ