শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আজীবন দেশ ও বিশ্ববাসীকে সেবা করার অঙ্গীকার রাজা চার্লসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর নতুন রাজা তৃতীয় চার্লস জাতির উদ্দেশে তার প্রথম ভাষণ দিয়েছেন। ভাষণে যুক্তরাজ্য ও অন্যান্য রাজ্যের এবং বিশ্ববাসীকে আজীবন সেবা দেয়ার অঙ্গীকার করেছেন তিনি।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় বাকিংহাম প্রাসাদ থেকে ব্রিটিশ জাতি ও কমনওয়েলথভুক্ত দেশগুলোর উদ্দেশে তিনি এ ভাষণ দেন। বাংলাদেশ সময় শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় তার এ ভাষণটি সরাসরি টিভিতে সম্প্রচারা করা হয়।

ভাষণে রাজা তৃতীয় চার্লস বলেন, যেভাবে রানি নিজে অটল নিষ্ঠার সঙ্গে এ কাজ করেছেন। আমিও এখন দৃঢ়তার সঙ্গে নিজের কাছে অঙ্গীকার করছি, ঈশ্বর আমার জন্য বাকি যেটুকু সময় বরাদ্দ রেখেছেন, পুরোটা জুড়ে আমি আমাদের দেশের হৃদয়ে সংবিধানের নীতিকে সমুন্নত রাখবো।

তিনি বলেন, আপনি যুক্তরাজ্যের সেখানেই বসবাস করুন বা আমাদের যে রাজ্যে বা বিশ্বের যেকোনো অঞ্চলে এবং আপনি যেখান থেকেই আসুন বা আপনার বিশ্বাস যাই হোক, আমি আমার সারাজীবন ধরে বিশ্বস্ততা, শ্রদ্ধা এবং ভালোবাসার সঙ্গে আপনাদের সেবা করে যাওয়ার চেষ্টা করবো।

রাজা চার্লস বলেন, রানি দ্বিতীয় এলিজাবেথ দারুণ একটা জীবন পার করেছেন। তিনি সবসময় লক্ষ্যে অবিচল ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীর মর্মাহত।

তিনি বলেন, বুকে অনেক কষ্ট নিয়ে আজ আপনাদের সামনে কথা বলছি। পুরো রাজপরিবারের পক্ষ থেকে আমি গভীর শোকানুভূতি নিয়ে আপনাদের সঙ্গে মিলিত হয়েছি। আমার মা যে অঙ্গীকারের মধ্য দিয়ে তার রাজত্বের সূচনা করেছিলেন, আমিও নতুন করে সেই একই অঙ্গীকার করছি।

তিনি আরও বলেন, সারাটা জীবন ধরেই মহামান্য রানি, আমার প্রিয় মা এবং পুরো পরিবারের জন্য অনুপ্রেরণা ও উদাহরণ। আমরা তার কাছে আন্তরিক ঋণী। ভালোবাসা, স্নেহ, বোঝাপড়া ও পথ-নির্দেশনার জন্য যে কোনো পরিবার তাদের মায়ের কাছে ঋণি হতে পারে।

চার্লস বলেন, কেপটাউন থেকে ১৯৪৭ সালে ২১তম জন্মদিনে কমনওয়েলথের একটি সম্প্রচারে মা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি তার জীবন নিজের জনগণের সেবায় কাটিয়ে দেবেন। এটি প্রতিশ্রুতির চেয়েও বেশি কিছু ছিল, এটি একটি গভীর ব্যক্তিগত প্রতিশ্রুতি যা তার পুরো জীবনকে সংজ্ঞায়িত করেছিল। সূত্র: বিবিসি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ